ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা

২০২৬ আগস্ট ২৪ ১৯:১০:৩২
পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত এবং ‘এডুকেশন এভোভ অল’ এর অর্থায়নে পরিচালিত “আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সমাপনী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব, আমিনুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাশাহনাজ আক্তার।

এ সময় ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, মোশারফ হোসেন,ডেপুটি ম্যানেজার (দক্ষতা উন্নয়ন কর্মসূচি) নিতিশ কুমার বাওয়ালী, জেলা ব্যবস্থাপক (দক্ষতা উন্নয়ন কর্মসূচি) মমিনুল ইসলাম ও শিশির রঞ্জন রায়,অ্যাসোসিয়েট অফিসার রিজভী বেগম ও মিঠুন কুমার,প্রোগ্রাম অর্গানাইজার ও মারুফা খাতুন ও সাঈদ আফরোজ নিবিড়।

এছাড়াও সভায় স্থানীয় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও মেন্টর এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আয়োজিত এই প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা কার্যক্রম যুবকদের স্বাবলম্বী করতে কার্যকর ভূমিকা রেখেছে। আজকের এই সমাপনী দিনটি কেবল প্রকল্পের শেষ নয় বরং অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সফল জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। অর্জিত জ্ঞান, কৌশল এবং বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যবসায় নতুন উচ্চতায় পৌঁছানো সম্ভব।

বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, তরুণ উদ্যোক্তারা কেবল নিজেদের ভাগ্য পরিবর্তন করছেন না বরং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিকে শক্তিশালী করতে অবদান রাখছেন। এই তরুণদের মধ্য থেকেই আগামী দিনে সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের আবির্ভাব ঘটবে।

(আরআই/এসপি/আগস্ট ২৪, ২০২৬)