ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

২০২৬ আগস্ট ২৫ ১৫:৫৮:১৮
বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

স্টাফ রিপোর্টার : ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় ওইদিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৭ আগস্ট বৃহস্পতিবার থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চালু হবে।

এ বিষয়ে আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জানানো হয়েছে।

জানা গেছে, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের ভারত-বাংলাদেশে যাতায়াত স্বাভাবিক থাকবে।

(ওএস/এএস/আগস্ট ২৫, ২০২৬)