প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
২০২৬ আগস্ট ২৫ ১৮:২৫:৫৮
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশীয় প্রজতির মাছ ও জীব বৈচিত্র রক্ষায় ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর।
আজ মঙ্গলবার কাশিয়ানী উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্য অফিসরে পক্ষ থেকে কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনয়নের লক্ষ্মীপুর ও কুমারিয়া বিলে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গ্রাম পুলিশের সহযোগিতায় ওই দু’ বিল থেকে ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
পরে জনসম্মুখে এসব অবৈধ চায়রা দুয়ারী জালে অগ্নিসেংযোগ করে ধ্বংস করা হয়।
গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের সহকারী পরিচালক ও কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো: আসলাম হোসেন শেখ এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে কর্মরত গণমাধ্যম কর্মীদের সব তথ্য জানিয়েছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষাণ ও জীব বৈচিত্রকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে এ ধরণের অভিযান অভ্যাহত থাকবে বলে ওই কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন।
(টিবি/এসপি/আগস্ট ২৫, ২০২৬)
