ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

২০২৬ আগস্ট ২৫ ১৮:৪৩:৫১
মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের হরিয়াখালী গ্রামে পানিতে ডুবে শান্ত নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশের হরিয়াখালী খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত ওই গ্রামের আলামিন মোল্যার ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কোনো একসময় বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায় শান্ত। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাজী আবু হাসান জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল বলে জানান তিনি।

(বিএস/এসপি/আগস্ট ২৫, ২০২৬)