ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু

২০২৬ আগস্ট ২৫ ১৮:৪৫:৪১
রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলার মোল্লাকান্দী গ্রামে পুকুরের পানিতে ডুবে তাবাসুম ও তাহামিনা নামে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ৫ বছর।

আজ মঙ্গলবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। মৃত শিশুরা রাজৈর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মোল্লাকান্দী গ্রামের নাসির শেখের মেয়ে।

শিশু দুটির চাচা জেলান শেখ জানান, তাবাসসুম ও তাহমিনা দুপুরে বাড়ির সামনে খেলা করছিল। গোসল করানোর জন্য তাদেরকে ডাকতে যান ওদের মা। এ সময় তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পুকুরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সোলাইমান শেখ জানান, শিশু দুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

(বিএস/এসপি/আগস্ট ২৫, ২০২৬)