ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
২০২৬ আগস্ট ২৫ ১৮:৪৮:১৭রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের জাতপুর এলাকায় আজ মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় পারুল দাস (৭০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি খুলনার ডুমুরিয়া থানার আরশনগর গ্রামের হরিদাস দাসের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান,মঙ্গলবার সকাল ১১ টার দিকে জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয় এলাকায় রাস্তা পার হওয়ার সময় এলাকায় পারুল দাসকে তালা থেকে আঠার মাইলগামি একটি দ্রুতগামী মটর সাইকেল ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে৷ তার মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক সড়ক দুর্ঘটনায় পারুল দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
(আরকে/এসপি/আগস্ট ২৫, ২০২৬)
