প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত
ক্রেতার অধিকার
২০২৬ আগস্ট ২৬ ১৮:৩৩:১৯
কাজী ছাব্বীর
সঠিক মূল্যে খাটি পণ্য
এটাই ক্রেতার অধিকার
নির্ভেজাল পণ্য নির্বিঘ্নে সেবা
এটা হোক বিক্রেতার অঙ্গিকার।
ওজনে চুরি মেয়াদ উত্তির্ন পণ্যে
ধুলো দেয় ক্রেতার চোখে
অধিকার বঞ্চিত নিরীহ মানুষ জেগে ওঠো হে...
প্রতারকদের দিতেই হবে রুখে।
এতো অন্যায় ধোকাবাজি কত সইবো আর
ছড়িয়ে দাও সবার মাঝে জাগতে হবে সবার।
প্রতারণায় শিকার কেউ যেন না হয়
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ভীড়ে
খাটি পণ্য নিয়ে ক্রেতা তবে ফিরিবে তার নীড়ে।
প্রতিটি মানুষের হৃদয়ে বেজে উঠুক
মানবতার বীন
থাকবেনা রাহাজানি হই হুল্লোড়
আনন্দে কাটবে দিন।
দল-মতের মুক্ত বাক শ্রমের মূল্যায়ন
আসুক সর্বস্তরে
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ
জেগে উঠুক রাজপথে।
থাকবেনা ভেদাভেদ ধনি গরীব
মানুষ সবাই সমান
মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ রক্ত সবারই লাল।
ন্যায্যমূল্যে সঠিক ওজনে
পাই যেন মালামাল
জেগে ওঠো দেশব্যাপী
আছো যত দামাল।
