ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ

২০২৬ আগস্ট ২৬ ১৮:৫৫:২৯
রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়ার উত্তর বৌলরামে গতকাল মঙ্গলবার সকালের দিকে প্রেমানন্দ সরকার ও তার দলবল নিয়ে নৃপেন দত্ত নামের এক গরুর খামারের মালিকের উপর অতর্কিত হামলা চালিয়ে খামার থেকে ৩টি গরু জোড় করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে গরুর খামারের মালিক নৃপেন দত্ত জানায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার সময়, আমার গরুর খামারে এসে প্রেমানন্দ সরকার ও তার সন্ত্রাসী বাহিনী আমার ওপর অমানুষিক হামলা চালিয়ে আমাকে ও আমার পরিবারের লোকজনদের মারধর করে। খামার থেকে ৩টি গরু জোড় করে নিয়ে যায়। তিনি প্রশাসনের কাছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ৩টি গরু ফেরত পাওয়ার দাবি জানান। ভুক্তভোগী আরো জানান এ ব্যাপারে রাজৈর থানায় অভিযোগ দায়ের করা হয়।

অপরদিকে, অভিযুক্ত প্রেমানন্দ সরকার সহযোগী বিপুল সরকারের স্ত্রী রত্না সরকার জানান, প্রেমানন্দ সরকার, নৃপেন দত্ত এর কাছে ১ লাখ ৯০ হাজার টাকা পায়। এই টাকা চাওয়ায় কারনে প্রেমানন্দ সরকার এর স্ত্রীকে গালিগালাজ করে, যার কারণে তার খামার থেকে গরু তিনটি নিয়ে আসে। তিনি আরো জানান, নৃপেন দত্ত একজন খারাপ প্রকৃতির লোক।

এছাড়া অভিযুক্তর বাড়ির বাবুল সরকার জানান, প্রেমানন্দ সরকার নৃপেন দত্তর খামার থেকে গরু তিনটি এনে আমাকে না জানিয়ে, আমার গরু ঘরে বেঁধে রেখে যায়। এসময় আমি বাড়ি ছিলাম না। পরে বাড়িতে এসে জানলাম, আমার স্ত্রীর কাছে বলে, আমার গোয়াল ঘরে গরুগুলো বেঁধেছে।

এই ঘটনা সম্পর্কে স্থানীয় প্যানেল চেয়ারম্যান নিহার শাঁখারি জানান, এ ঘটনাটি ঘটে যাওয়ার পরে শুনেছি। গরু তিনটি যে বাবুল সরকার এর গরু ঘরে বাঁধা আছে,সে সম্পর্কেও অবগত আছি। তবে এও জানি নৃপেন দত্ত এর কাছে প্রেমানন্দ সরকার কিছু টাকা পায় তাও জানি।

এ ব্যাপারে রাজৈর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন জানান, অভিযোগ পাওয়ার ভিত্তিতে, আমরা ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা প্রমাণ পাওয়া যায়। গরু তিনটি একই বাড়ির বাবুল সরকার এর গোয়াল ঘরে বাঁধা অবস্থায় দেখা যায়। এ ব্যাপারে স্থানীয় লোকজনদের সাথে কথা হলেও মূল আসামি প্রামানন্দ সরকার কে পাওয়া যায় নি।

(বিডি/এসপি/আগস্ট ২৬, ২০২৬)