ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ইলেকট্রনিক শক লাইট ধ্বংস

২০২৬ আগস্ট ২৭ ১৩:৩৪:৫৯
গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ইলেকট্রনিক শক লাইট ধ্বংস

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশীয় প্রজাতির মাছ জলজ জীববৈচিত্র এবং মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি ইলেকট্রনিক শক লাইট জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস যৌথ অভিযান চালিয়ে সিংগাই ইউনিয়নের মলবাজারের একটি দোকান থেকে ওই মেসিনটি জব্দ করে।

এ সময় কাউকে আটক করা যায়নি, বিধায় স্থানীয়দের উপস্থিতিতে শক লাইটটি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) আসলাম হোসেন শেখ বলেন “ইলেকট্রনিক শক লাইটের মাধ্যমে মাছ ধরা মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে নির্বিচারে বড় মাছের পাশাপাশি পোনা, ডিম ও অন্যান্য জলজ প্রাণী ধ্বংস হয়। সেইসাথে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয়। এ ধরনের অবৈধ ও ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে । মৎস্যসম্পদ রক্ষায় এ কর্মকর্তা সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।”

(টিবি/এএস/আগস্ট ২৭, ২০২৬)