প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
রাজৈরে ইয়াবাসহ দুই সেবনকারী জনতার হাতে আটক, গণধোলাই
২০২৬ আগস্ট ২৭ ১৮:৩৫:০৩
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলায় আজ বৃহস্পতিবার পানের পাড় নামক স্থানে ভ্যান চালক সাব্বির সেখ(২০) মাদকসহ আটক ও জনতার হাতে গনোধোলাই এবং রুবেল শিকদার (২৫)মাদকের অর্থ যোগান দিতে বৈদ্যুতিক তার চুরি করতে যেয়ে হাতে নাতে ধরা পড়ে এবং জনতার হাতে গনোধোলাই।
জানা যায়, রাজৈরের কুঠিবাড়ির আলি সেখের ছেলে সাব্বির সেখ ভ্যান চালিয়ে ইয়াবার অর্থ জোগান দেয়। সে আরো জানায় গত এক মাস যাবত ইয়াবা সেবন করে আসছে এবং সে প্রতিদিন সানের পাড়ের মাদক ব্যবসায়ী বাচ্চু ফকিরর কাছ থেকে ইয়াবা ক্রয় করে।
আবার এদিকে রাজৈর উপজেলার মোল্লাদি বাজিতপুরর নুর হোসেন শিকদারের ছেলে রুবেল শিকদার (২০) ইয়াবার টাকা জোগান দিতে যেয়ে সানের পাড়ের এক ঘর থেকে বৈদ্যুতিক তার চুরি করতে যেয়ে হাতে নাতে ধরা পড়ে এবং জনতার হাতে গনোধোলাই হয়। ইয়াবা সেবনকারী রুবেল শিকদার জানায়, দুই বছর যাবত ইয়াবা সেবন করে আসছি।
সানের পাড় যুব সংগঠনের সভাপতি নাসির খালাসী জানান, এলাকা থেকে মাদক চিরতরে নির্মূল করার জন্য আমরা সদা প্রস্তুত। তিনি আরো জানান সানের পাড়ে কোন মাদক ব্যবসায়ী ও সেবনকারীর স্থান নেই। এ ব্যাপারে আমাদের কঠোর ভূমিকা রয়েছে।
এছাড়াও যুব সংগঠনের সভাপতি আরো জানান, আগামী শুক্রবার এ এলাকার মাদক ব্যবসায়ী বাচ্চু ফকিরসহ আরো অজ্ঞাত মাদক ব্যবসায়ীদের উচ্ছেদের ব্যাপারে কঠোর ভূমিকা রাখবো।
(বিডি/এসপি/আগস্ট ২৭, ২০২৬)
