প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও ধর্মীয় অনুষ্ঠান
২০২৬ আগস্ট ২৮ ১৮:৪১:৩৮
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুরে রিয়েল ন্যাচার লিমিটেড এর উদ্যোগপ আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন গাইবান্ধার হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সা.) জামে মসজিদের খতিব হুজ্জাতুল ইসলাম মাওলানা মো. মাহমুদুল হাসান নাজাফী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়েল ন্যাচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাকীম খাদেমুল ইসলাম রেজা।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. এনামুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক, ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কার্স মো. রেজাউল করিম, রিলেল ন্যাচার লিমিটেডের চেয়ারম্যান হাকীম জান্নাতুল ফেরদৌস, কেন্দ্রীয় পরিচালক, মানব সম্পদ উন্নয়ন, আসক ফাউন্ডেশন আক্তার হোসেন আকাশ, তরিকত ঐক্য পরিষদ ফরিদপুরের সভাপতি মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক, তরিকত ঐক্য পরিষদ,ফরিদপুর মো. শাহাদাত হোসেন সহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও ইসলামের শান্তির বার্তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ধর্মীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়।
উল্লেখ্য, রিয়েল ন্যাচার লিমিটেড একটি শতভাগ নিরাপদ ভেষজী ও ইউনানী চিকিৎসা প্রতিষ্ঠান।
(ডিসি/এসপি/আগস্ট ২৮, ২০২৬)
