ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
২০২৬ আগস্ট ২৯ ১৪:৩৩:০৬
স্টাফ রিপোর্টার : আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব নিয়োগপত্র দেন।
এ সময় সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাদের প্রতি সরকারের দায়বদ্ধতা, সহমর্মিতা ও পুনর্বাসনের উদ্যোগের বিষয়টি গুরুত্ব পায়।
(ওএস/এএস/আগস্ট ২৯, ২০২৬)
