ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

২০২৬ আগস্ট ৩০ ১৫:৪৯:২৩
নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর : নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি রেজিষ্ট্রেশন নং ১৭৮ ক ইউনিট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ আগস্ট (শনিবার) বিকেল ৩ টায় মাইজদী বাজার, জেল রোড়, সিএনজি স্ট্যান্ডে মত বিনিময় সভার আয়োজন করে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি।

সোনাপুর বাজার ব্যবসায়ী সমিতির সদস্য আব্দুল আহাদ সুমনের সঞ্চালনায় এবং বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম কালা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি সভাপতি সহিদুল ইসলাম কিরন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভিপি ফজলে এলাহী পলাশ, মোঃ নুরুল আমিন খান, ভিপি মোহাম্মদ আলা উদ্দিন, এডভোকেট বরকত উল্যাহ রাশেদ,
নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির কর্যকরী সভাপতি মোঃ জহিরুল ইসলাম, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসানুল হাবিব

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ স্বপন, কোষাধ্যক্ষ আব্দুস ছামাদ শাহীন, ধর্ম বিষয়ক সম্পাদক বাসব সরকার, কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম, সোনাপুর পৌর সুপার মার্কেট সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম রিয়াজসহ ব্যবসায়ীবৃন্দ।

বক্তারা ব্যবসায়ীদের কল্যাণ, চাঁদা বন্ধ, হয়রানী বন্ধ, নিরাপত্তা, অবকাঠামো উন্নয়নসহ সংগঠনকে গতিশীল করতে নানা বিষয়ে আলাপ করেন৷

(আইইউএস/এএস/আগস্ট ৩০, ২০২৬)