প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সুবর্ণচরে নিজ অর্থায়নে ভাঙ্গা সড়ক সংস্কার করে দিলেন ইসমাইল
২০২৬ সেপ্টেম্বর ০১ ১৮:৪৭:৩৪
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে বর্তমান প্রায় সড়কের অবস্থা বেহাল। চলাচলে প্রায় ঘটে দূর্ঘটনা, জনদূর্ভোগ কমাতে এগিয়ে এলেন বিশিষ্ট সমাজ সেবক, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, চর ওয়াপদা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইসমাইল হোসেন, তিনি ৪ নং চর ওয়াপদা ইউনিয়নের ফরিদ মাঝির দোকান, আলামিন বাজারে পশ্চিমে থানার হাট সড়ক, সিদ্দিক মার্কেট সড়ক, মালেকের দোকানের পূর্ব দিকের সড়ক সহ চর ওয়াপদা ইউনিয়নের একাধিক ভাঙ্গা সড়ক নিজ অর্থায়নে সংস্কার করে দেন।
পহেলা সেপ্টেম্বর মঙ্গলবার চর ওয়াপদা ইউনিয়নে সরজমিনে গিয়ে দেখা যায় নিজে উপস্থিত থেকে সাময়িক চলাচলের জন্য সড়ক গুলো সংস্কার করে দিচ্ছেন তিনি।
তিনি বলেন, এসকল সড়ক টেন্ডার হয়ে গেছে বর্ষা শেষ হলেই কাজ শুরু হবে বর্ষার কারনে জনদূর্ভোগ বাড়ছে তাই আমরা জনগণের জন্য কিছু করার চেষ্টা করছি৷ বিএনপি সরকার উন্নয়নের সরকার এ সরকার জনগণের সরকার আমরাও সরকারের সাথে মানুষের পাশে থাকতে চাই।
(এস/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৬)
