ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সালথায় গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়নে এলজিইডির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
২০২৬ সেপ্টেম্বর ০২ ১৫:২৩:২০
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (ডিআইএস ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা এলজিইডির আয়োজনে বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা হলরুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, বেটস কনসাল্টিং
সার্ভিসেস এর জিআইএস স্পেশালিষ্ট প্রকৌশলী ফাহিম শাহারিয়ার, উপজেলা শিক্ষা অফিসার মুহা: তাশেম উদ্দিন, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ সহ আরো অনেকে৷
(এএনএইচ/এএস/সেপ্টেম্বর ০২, ২০২৬)
