ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

২০২৬ সেপ্টেম্বর ০২ ১৯:৩৪:০১
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার শৈলখালী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের দুই ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, বুধবার সকালে বৈরি আবহাওয়ার মধ্যে বড় ভাই বিধান বাছাড় ও তার ছোট ভাই মানিক বাছাড় শৈলখালী গ্রামে নিজেদের ধানের ক্ষেতের আগাছা পরিস্কারের কাজ করছিলেন। মুষলধারে বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে মাঠে থাকা অন্য কৃষকরা এসে তাদের মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(এস/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৬)