প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বাগেরহাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৮:৫০:২৬বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলায় নাইম চৌকিদার (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের নাসির হাওলাদারের নির্মাণাধীন ভবনের বেলকনির রেলিংয়ের সঙ্গে ঝুলছিল মরদেহটি। সকালে প্রতিবেশীরা নাসির হাওলাদারের নির্মাণাধীন ভবনের বেলকনির রেলিংয়ের সাথে নাইমকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত নাইম পশ্চিম রাজৈর গ্রামের আব্দুলহ ক চৌকিদারের ছেলে। সে দীর্ঘ দিন ধওে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে দাবি পরিবারের।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম জানান, ময়না তদন্তের জন্য নাইমের মরদেহটি বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
(এস/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৬)
