প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরার খেলারডাঙীর বেকারী শ্রমিক কোহিনুর হত্যা
গ্রেপ্তার আব্দুস সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমাণ্ড আবেদন
২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৮:৫৫:১৩রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা শহরতলীর তালতলা এলাকার বিসমিল্লাহ ফুড্স এর কর্মচারি কোহিনুর খাতুনকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত কারখানা মালিক আব্দুস সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমাণ্ডের আবেদন জানানো হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মোঃ শাহাদাৎ হোসেন আজ বৃহস্পতিবার এ আবেদন জানানা।
গ্রেপ্তারকৃত আব্দুস সোবহান সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়ার আব্দুর রহমানের ছেলে ও তালতলা বিসমিল্লাহ ফুডস এর স্বত্বাধিকারী।
আদালত সূত্রে জানা গেছে, পাটকেলঘাটা থানাধীন লালচন্দ্রপুরের আবু মুছার স্ত্রী ও সাতক্ষীরা সদরের খেলারডাঙি গ্রামের মৃত মুনসুর সরদারের মেয়ে কোহিনুর বেগম গত সোমবার রাত ৮টার দিকে তালতলা বিসমিল্লাহ ফুডস থেকে বাড়ি যাওয়ার পথে খুন হন। পরদিন সকালে তালতলা আব্দুল খালেকের পানিবদ্ধ জমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই ইমরান হোসেন বাদি হয়ে কারো নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই পুলিশ কারখানা মালিক আব্দুস সোবহানকে সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তবে তথ্য অনুসন্ধানে আব্দুস সোবহানের সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম ভাড়াটিয়া লোকজন দিয়ে কোহিনুরকে হত্যা করেছে মর্মে আশাঙ্কা করছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহামুদুর রহমান জানান, কোহিনুর হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আব্দুস সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহষ্পতিবার আদালতে পাঁচ দিনের রিমা- আবেদন জানানো হয়েছে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন জানান, আব্দুস সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ড আবেদন বৃহষ্পতিবার বিকেল পৌনে ছয়টা পর্যন্ত আদালতে পোঁছায়নি।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৬)
