প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরা সীমান্তে র্যাবের বিশেষ অভিযান
দুটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ পিস্তল ও ১১ রাউণ্ড গুলিসহ আরিফুল ইসলাম আটক
২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৯:০৯:০৪রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্ত থেকে তিনটি দুটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ পিস্তল ও ১১ রাউণ্ড গুলিসহ আরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। র্যাব-৬ এর বিশেষ অভিযানে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী চৌবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার বাবার নাম জয়নাল সরদার।
র্যাব-৬ এর সাতক্ষীরা শাখার কোম্পানী কমা-ার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন যিয়াদ জানান, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারেন যে, সাতক্ষীরার সীমান্তবর্তী চৌবাড়িয়া এলাকায় অস্ত্রধারি একজন অবস্তান করছে। এমন খবর পেয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে চৌবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে আরিফুল ইসলামকে (৩১) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ পিস্তল, পাঁচ রাউণ্ড পিস্তলের গুলি ও ছয় রাউণ্ড ওয়ান শুটারের গুলি জব্দ করা হয়। তাকে বৃহষ্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহামুদুর রহমান জানান, এ ঘটনায় র্যাব-৬ এর টিআই হাবিবুর রহমান বাদি হয়ে বৃহষ্পতিবার ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় থানায় একটি মামলা(জিআর-৪১৪/২৬, সাতঃ) দায়ের করেছেন। মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক রবিউল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমা- আবেদন করেছেন।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন জানান, আরিফুলের রিমাণ্ড শুনানির জন্য সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল আগামি রবিবার দিন ধার্য করেছেন।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৬)
