ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পঞ্চগড়ে এক সাথে দু’টি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন 

২০২৬ সেপ্টেম্বর ০৫ ১৯:৩২:০২
পঞ্চগড়ে এক সাথে দু’টি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন 

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় :আজ শনিবার পঞ্চগড় সদর উপজেলার গলেহাহাট ফাযিল মাদ্রাসা মাঠে একই দিনে দুটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার আয়োজিত অনুর্ধ্ব -১২ এবং অনুর্ধ্ব-১৬ বছর বয়সের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দুটির একটি সকাল সাড়ে দশটায়,অন্যটি বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয়।

এদিন সাড়ে তিনটায় অনুর্ধ্ব ১৬ টুর্নামেন্টের উদ্বোধন করেন ৪ নং কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তোফায়েল প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং কামাত কাজলদিঘী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনার রহমান।

দু'টি টুর্নামেন্টেরই সভাপতিত্ব করেন পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের সভাপতি ও গলেহাহাট ফাযিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ আব্দুর রহিম। অনুর্ধ্ব ১৬ এর খেলায় বাবু ফুটবল একাডেমি পঞ্চগড়কে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে গলেহাহাট ফাযিল মাদ্রাসা। এই পর্বে ম্যান অব দা ম্যাচ হবার গৌরব অর্জন করেছে পরাজিত দলের খেলোয়াড় বাবু একাডেমির শিমুল।

দিনের প্রথম প্রহর সকাল সাড়ে দশটায় অনুর্ধ্ব ১২ এর খেলায় ঘটবর ফুটবল দলকে ৩-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে ষড়ঋতু জগদল পঞ্চগড়। এই ম্যাচে ম্যান অব দা ম্যাচ হবার গৌরব অর্জন করেছে পরাজিত দলের খেলোয়াড় সিফাত।

খেলাটির উদ্বোধন করেন পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃজোবায়ের ইসলাম বাদল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি।

টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ৮সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল তিনটায় অনুর্ধ্ব-১২ এই খেলায় অংশ নেবে সিপাহিপাড়া ফুটবল দল বনাম চছপাড়া ফুটবল দল। বিকাল সাড়ে তিনটায় মাঠে নামবে স্বাধীন বাংলা ফুটবল একাডেমি পঞ্চগড় বনাম টুনিরহাট লাল তরুন ফুটবল একাডেমি।

(আরএআর/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৬)