প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ র্যালি
২০২৬ সেপ্টেম্বর ০৫ ১৯:৫১:৫১
স্বাধীন দেশ, নারায়ণগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহরে বিশাল শোডাউন করে আনন্দ র্যালি বের করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
আজ শনিবার বিকেলে শহরের ডিআইটিস্থ বিএনপির পুরোনো পার্টি অফিসের সামনে থেকে এই বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
এদিকে জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিকে সফল করতে সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন থানা ও উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, ওলামাদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে ডিআইটি বিএনপির পুরোনো পার্টি অফিসের সামনে এসে জড়ো হয়।
পরে দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় ছবিকৃত ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে সাউন্ড সিস্টেম এবং ঢোল বাজনা বাজিয়ে শহরে নজরকাড়া বিশাল শোডাউন করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মুখে শ্লোগানে শ্লোগানে প্রকল্পিত হয়ে ওঠে পুরো শহর।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদে সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ হোসেন টুটুল, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ূন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমান, যুগ্ম আহ্বায়ক শাহ্ আলম ভূঁইয়া, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার,জেলা মহিলাদলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
(এসডি/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৬)
