ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর

২০২৬ সেপ্টেম্বর ০৭ ১৮:৩৫:০২
কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়ায় বিভিন্ন জাতের গাছের চারা রোপণ ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত করা হয়।

আজ সোমবার কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জামিরার চর ব্রীজ সংলগ্ন সূতি নদীতে মাছের পোনা অবমুক্তকরণ এবং কাপাসিয়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়।

কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু ও সাধারণ সম্পাদক আজগর হোসেন খানের নেতৃত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা কাজী আফতাব উদ্দিন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, ইউপি সদস্য আফজাল হোসেন সৈয়দ সাখাওয়াত হোসেন সাকু, সাইফুল ইসলাম, মোতাহার হোসেন, মাহবুবুর রহমান, হারুন অর রশিদ, মুজাহিদুল ইসলাম অশ্রু, হক প্রমুখ।

(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৬)