প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সুন্দরবনে হরিণ শিকারের ৪ বস্তা মালাফাঁদসহ ট্রলার জব্দ, নদী সাঁতরে পালিয়েছে শিকারিরা
২০২৬ সেপ্টেম্বর ১১ ১৮:৩৮:১৬
বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগর সংলগ্ন বাগেরহাটের পূর্ব সুন্দরবনের নারিকেলবাড়ী এলাকায় শুক্রবার ভোওে একটি ফিশিং ট্রলার থেকে হরিণ শিকারের ৪ বস্তা মালাফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা। এ সময় বনরক্ষীদের দেখতে পেয়ে শিকারীরা তাদের ফিশিং ট্রলার থেকে নদীতে লাফিয়ে পড়ে সাতরে সুন্দরবনে উঠে গহীন অরণ্যে পালিয়ে যায়।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম আরো জানান, সুন্দরবনের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নিয়মিত টহলের সময় বঙ্গোপসাগরের নারিকেলবাড়ীয়া এলাকায় একটি ফিশিং ট্রলার দেখে সেটিকে থামাতে নির্দেশ দেয়। বনরক্ষীদের দেখতে পেয়ে ফিশিং ট্রলাওে থাকা ৭জন হরিণ শিকারী নদীতে লাফিয়ে পড়ে সাতরে সুন্দরবনে উঠে গহীন অরণ্যে পালিয়ে যায়। এ সময় ফিশিং ট্রলারটি সাগরের ঢেউয়ের তোড়ে ডুবতে থাকে। বনরক্ষীরা দ্রুত অর্ধ ডুবন্ত অবস্থায় ফিশিং ট্রলারটিকে টেনে শেলারচরে নিয়ে যায়। এসময়ে অর্ধ ডুবন্ত ফিশিং ট্রলারটি থেকে কয়েকটি ককশীট ভর্তি বরফসহ শিকারীদের অন্যান্য সরঞ্জাম সাগরে ভেসে যায়। পরে ফিশিং ট্রলার তল্লাশী করে হরিণ শিকারের ৪ বস্তা মালাফাঁদ জব্দ করা হয়।
(এস/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৬)
