প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
টাঙ্গাইলে সরকারি সা'দত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত
২০২৬ সেপ্টেম্বর ১২ ১৭:৪৯:২৮
টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা'দত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে দিনব্যাপী এ আয়োজনের সূচনা হয়। পরে হিসাব বিজ্ঞান বিভাগের গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষা জীবনের বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন।
এসময় বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন শিক্ষকমন্ডলীসহ সাবেক ও বর্তমান শিক্ষকরা।
অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।তারা দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে মিলিত হয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।
দিনব্যাপী এ পুনর্মিলনীকে ঘিরে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(এসএএম/এএস/সেপ্টেম্বর ১২, ২০২৬)
