ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৮:২৯:১০
পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় সেপ্টেম্বর মাসের উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য পাংশা সহকারী কমিশনার ভূমি সাদ আহমেদ, পাংশা মডেল থানার কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় ঘোষ, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিঙ্কু, উপজেলা জামাতের আমি সুলতান মাহমুদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে আজাদ ও পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে উপজেলা আইন-শৃঙ্খলা সভার বিগত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সভায় বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও এলাকায় ইতিপূর্বে যারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলো তাদেরকে আইনের আওতায় আনার দাবী তোলা হয়। এছাড়াও পৌর বাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদ করা হয়। অস্ত্র উদ্ধার, নিরাপত্তা জোরদার, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের বিরুদ্ধে অতিরিক্ত একটা করে জনসচেতনামূলক ক্লাস বাধ্যতামূলক করা সিদ্ধান্ত গৃহীত হয়। পাংখা পৌর শহরে গুল ফ্যাক্টরি অবস্থিত পরিবেশ অধিদপ্তরে আবারো চিঠি দিয়ে তাদেরকে অবহিত করা হবে।

সভা শেষে ইউএনও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পাংশাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।”

(একে/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৬)