প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত
বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৮:৩৯:৫১স্টাফ রিপোর্টার : বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ ‘বিটপি গ্রুপ’-এর কর্মীদের আধুনিক ও সুবিধাজনক এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এই চুক্তির আওতায় বিটপি গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা ব্র্যাক ব্যাংকের সুবিধাজনক ব্যাংকিং সেবা উপভোগের পাশাপাশি নিজেদের দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য অর্জনে সহায়ক বিভিন্ন ফাইন্যান্সিয়াল সল্যুশনও উপভোগ করবেন। এসব সুবিধার মধ্যে রয়েছে প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ডিপিএস ও এফডিসহ এমপ্লয়ি ব্যাংকিংয়ের এক্সক্লুসিভ সব সুযোগ-সুবিধা।
বিটপি গ্রুপ বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ও বহুমুখী ব্যবসায়িক গ্রুপ, যাদের তৈরি পোশাক শিল্প বিজ্ঞাপন, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং মৎস্য ও কৃষি খাতে সফল ব্যবসা রয়েছে। গ্রুপটির চারটি বড় রেডি মেড গার্মেন্টস কারখানা রয়েছে, যা মূলত জ্যাকেট, অ্যাক্টিভওয়্যার, ডেনিম, নন-ডেনিম এবং সিন্থেটিক্স পোশাক তৈরিতে বিশেষভাবে পরিচিত। বাংলাদেশের তৈরি পোশাক খাত ও সামগ্রিক অর্থনীতিতে গ্রুপটির অবদান উল্লেখযোগ্য।
গত ২৫ আগস্ট ২০২৬ ঢাকার ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের পক্ষে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং বিটপি গ্রুপের পক্ষে প্রতিষ্ঠনটির ম্যানেজিং ডিরেক্টর মিরান আলী এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম; এমপ্লয়ি ব্যাংকিংয়ের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার জেবুন নাহার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিটপি গ্রুপের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. মোরশেদুল হক; এইচআর, অ্যাডমিন অ্যান্ড সাসটেইনেবিলিটির (কর্পোরেট) জেনারেল ম্যানেজার মো. এমদাদুল করিম; ফাইন্যান্স অ্যান্ড সাপ্লাই চেইনে ম্যানেজমেন্টের ডিজিএম মো. জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
নিজেদের ক্রমবর্ধমান এমপ্লয়ি ব্যাংকিং সেবার মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর কর্মীদের জন্য ব্যাংকিংকে আরও সহজ, উপভোগ্য ও সুবিধাজনক করতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী ফাইন্যান্সিয়াল সল্যুশন, প্রযুক্তিনির্ভর সেবা এবং নানাবিধ সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে ব্যাংকটি বিভিন্ন খাতের পেশাদারদের আর্থিক অগ্রগতি ও স্বপ্ন পূরণে অগ্রণী ভূমিকা রাখছে।
(পিআর/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৬)
