ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা 

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৯:১০:৫২
নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নোংরা পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতাল সংলগ্ন এলাকার মায়ের দোয়া বিরিয়ানি হাউজ রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস ও হাচিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কতৃপক্ষ নোংরা পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশন করে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে গিয়ে সত্যতা পেলে দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে আগামীতে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়।

টুঙ্গিপাড়া ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, উপজেলার আরো অনেক খাবারের হোটেলের ব্যাপারে অভিযোগ রয়েছে, সেগুলো নজরদারিতে রাখা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর আগামীতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৬)