ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

শাহজালালের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৫:১৫:০৫
শাহজালালের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার : সিলেটে এসে হযরত শাহজালাল (রহ.)- এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।

এর আগে বেলা ১১ টা ২৭ মিনিটে তিনি বিমানযোগে সিলেট এসে পৌঁছান। সেখান থেকে সিলেট সার্কিট হাউস গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।

এসময় রাষ্ট্রপতি মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে শাহপরাণ মাজার এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করেন।

সফরসূচি অনুযায়ী, শাহপরাণ (রহ.)- এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতির সিলেট সার্কিট হাউসে ফিরে সাময়িক বিশ্রাম নেওয়ার কথা রয়েছে।

পরে বিকেলে একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। সংবর্ধনা শেষে সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৫, ২০২৬)