ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকি

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৮:০৭:৪২
ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকি

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের প্রয়াত ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মালিতার জায়গা জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে গত বুধবার সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন তার একমাত্র পুত্র মানবাধিকার কর্মী আনোয়ারুজ্জামান আজাদ।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ঝিনাইদহ শহরের পৌরসভা গেট এলাকায় দীর্ঘদিন ধরে ইন্টারনেট ব্যবসা করে আসছেন আনোয়ারুজ্জামান। কয়েকমাস আগে তার ইন্টারনেট ব্যবসা ও জায়গাজমির ওপর নজর পড়ে স্থানীয় জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মোল্ল্যার নেতৃত্বে সংঘবদ্ধ একদল। পরে ইন্টারনেট ব্যবসা ও জমি দখলে নিতে মরিয়া হয়ে ওঠেন তারা। এমনকি ভয়ভীতি দেখিয়ে একাধিকবার মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। সম্প্রতি তারা বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছে।

আনোয়ারুজ্জামান আজাদ বলেন, আমি আমার পরিবারের একমাত্র সন্তান। উত্তারিধকার সূত্রে আমি মূলব্যান বেশকিছু সম্পত্তি পেয়েছি। যাতে কাজলসহ রাজনৈতিক একটা গোষ্ঠীর নজর পড়েছে। তারা হুমকি-ধমকি দিয়ে আমার সম্পত্তি জোরপূর্বক দখলে নিতে চাই। এজন্য আমাকে প্রানণাশের হুমকি পর্যন্ত প্রদান করেছে।

অভিযোগের বিষয়ে জানতে কাজল মোল্ল্যার ব্যবহৃত মোবাইলে কল করেও পাওয়া যায়নি। এমনকি তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাউদজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(এইচআরআর/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২৬)