ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কাপাসিয়ায়  ইভটিজিংয়ের অপরাধে বখাটের ৩ মাসের কারাদণ্ড

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৮:১০:১১
কাপাসিয়ায়  ইভটিজিংয়ের অপরাধে বখাটের ৩ মাসের কারাদণ্ড

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর জেলার কাপাসিয়া হরিমঞ্জুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ইভটিজিং করার দায়ে নয়ন মিয়া নামে এক বখাটের ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার মোঃ নাহিদুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত জানান, নয়ন মিয়া নামে এক বহিরাগত বখাটে প্রতিদিন বিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে বিভিন্ন শিক্ষার্থীদের অশ্লীল ভাষা অেঙ্গভঙ্গি ও অশালীন আচরণ করে। বিদ্যালয় কর্তৃপক্ষ এর প্রতিবাদ করলে বখাটেরা তাদের ভয়ভীতি প্রদর্শন করে বলে জানা যায়। পরে কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসারকে বিষটি জানানো হলে আজ দুপুরের পরে ওই বখাটে যুবককে ধরে ভ্রাম্যমাল আদালত বসিয়ে তাকে তিন মাসের জেলা দেয়া হয়। নয়ন মিয়া কাপাসিয়া বাজারের এক মুরগীর দোকানের কর্মচারী । সে নান্দাইল উপজেলার কালিয়াপাড়ার আব্দুস সালামের পুত্র। ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে সাক্ষীদের জবানবন্দি নিয়ে দন্ড বিধির ১৮৬০/৫০৯ ধারায় তাকে ৩ মাসের কারাদন্ড দেয়া হয় বলে আদালত জানান।

(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৬)