প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাহাদাত হোসেন কামালকে সংবর্ধনা
২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৭:৪৫:১৯
মোঃ জসিম উদ্দিন জুয়েল : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামালকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
ঢাকার উত্তরায় ক্যাফে নূর রেষ্টুরেন্টের হল রুমে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও সংগঠনটির শপথ বাক্য পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এসময় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন থানা, জেলা-উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিকদের অধিকার ও সুরক্ষায় সাংগঠনিক কাজের অবদান সরূপ সম্মানি স্মারকসহ সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা, অভিনন্দন ও অভিবাদনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাংবাদিক ও সংগঠক সাহাদাত হোসেন কামাল।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন এর সভাপতি এ.কে. এম আজিজুল হকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা, নারী উদ্যোক্তা ও ক্রিড়া ব্যক্তিত্ব হোসনা খানম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মহাযুগ এর সম্পাদক ও মিডিয়া ইন্সটিটিউট এন্ড ট্রেনিং এর চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সংবর্ধনা জানিয়ে বক্তব্য রাখেন- মেঘনা পাড় ট্রাষ্টের চেয়ারম্যান ও জালালাবাদ জার্নালিস্ট এসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি ড. জাহিদ আহমেদ চৌধুরী,
ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চু, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু, দৈনিক আজকের আলোকিত সকাল এর সম্পাদক মোকলেসুর রহমান মাসুম, দৈনিক প্রতিবিম্ব এর সম্পাদক ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন এর প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের, ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এইচ এম মাহফুজ, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মনির হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম জুয়েল, সাহিত্য বিষয়ক সম্পাদক কাজী আশরাফুল আলম, মানবাধিকার বিষয়ক সম্পাদক রোমান শেখ।
অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আনন্দ টিভির গাজীপুর সিটি প্রতিনিধি মোঃ আলামিন, দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ নিউজের টঙ্গী প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন জুয়েল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ঈসমাইল হোসেন।
(জেজে/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৬)
