ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব গ্রেফতার
২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৯:১৫:৫১
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : নিষিদ্ধ ছাত্রলীগের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সাধারণ সম্পাদক এস এম মাহবুব বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালের দিকে পৌরসদরের নকিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসদরের বাদঘাটা গ্রামের মোঃ মহাতাব উদ্দীনের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম পাটোয়ারী সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি বংশীপুর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়। সে ঘটনায় দায়েরকৃত মামলার আসামীর তালিকায় থাকার পাশাপাশি আরও কয়েকটি ঘটনায় তার নাম এসেছে। পরবর্তী আইনগত পদক্ষেপের পর তাকে আদালতে পাঠানো হবে।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৬)
