ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার

২০২৬ সেপ্টেম্বর ২১ ১৮:৫৬:১৫
ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : পৃথক অভিযান চালিয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে টাকী রিপন (৪৫)-কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান।

এসআরবি জানায়, গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে এসআরবি-১০ (ফরিদপুর ক্যাম্প) এবং এসআরবি-৪ (ঢাকা)-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্লবী এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালায়। সেখান থেকে ফরিদপুর কোতোয়ালী থানার একটি ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম ওরফে টাকী রিপনকে গ্রেফতার করা হয়। সে ফরিদপুর জেলার ঈশান গোপালপুর এলাকার মৃত আঃ হক বেপারীর ছেলে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ২০ সেপ্টেম্বর (রবিবার) ভোরে ফরিদপুরের ঈশান গোপালপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২টি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত টাকী রিপন একজন দাগি অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, দস্যুতা, চুরি, এসিড অপরাধ দমন এবং বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি ঢাকা ও ফরিদপুর ক্যাম্পের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং পলাতক আসামিদের গ্রেফতার করে জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৬)