প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত
ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
২০২৬ সেপ্টেম্বর ২২ ০০:৫৩:১৪
স্টাফ রিপোর্টার : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে গত জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে সেপ্টেম্বরে ২০ দিনেই মারা গেছেন ৯৩ জন, যা মাসভিত্তিক হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
গত জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৬৩ হাজার ৬২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সেবা নিয়েছেন।
ডেঙ্গু আক্রান্তের হারে সবচেয়ে বেশি চট্টগ্রাম, তারপর খুলনা এবং ঢাকা বিভাগ। পাশাপাশি ঢাকার দুই সিটিতেও আক্রান্তের হার উল্লেখ করার মতো।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২২, ২০২৬)
