ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত

মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৫:৩৯:২৫
মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “ঘটনাটির গুরুত্ব ও স্পর্শকাতরতা বিবেচনায় শেরেবাংলা নগর থানা থেকে মামলাটির তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। এখন ডিবি পুলিশ আসামিদের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করবে।”

এর আগে, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন। মামলায় সাবেক জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

মামলার পর শেরেবাংলা নগর থানা পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে গ্রেপ্তার করে। আদালত শুনানি শেষে গাজী নজরুলের চারদিন এবং তার প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ঘটনাস্থল থেকে একাধিক চিরকুট/সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, যেখানে দাম্পত্য কলহ, প্রতারণা এবং অবহেলার মানসিক যন্ত্রণা ও ক্ষোভ প্রকাশ পেয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২২, ২০২৬)