প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
২০২৬ সেপ্টেম্বর ২২ ১৮:১২:১৮পি এম সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে ব্যাটারিচালিত অটোরিকসার চার্জ থেকে বৈদ্যতিক তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রব্বানী (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি একজন অটোরিকসা চালক। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারি খামার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রব্বানী ওই গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রব্বানী তার ব্যাটারিচালিত অটো চার্জ থেকে খুলতে যান। এ সময় অসাবধানতাবশত: বিদ্যুতের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
(পিএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৬)
