প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত
এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
২০২৬ সেপ্টেম্বর ২২ ১৮:১৪:৩৩
বিশেষ প্রতিনিধি : এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের লয়্যালটি প্রোগ্রাম এমিরেটস স্কাইওয়ার্ডসের সদস্যরা নির্ধারিত এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে ভ্রমণ করে দ্বিগুণ মাইল (পয়েন্ট) অর্জন করার সুযোগ পাচ্ছেন।
অফারটি পেতে সদস্যদের ৩০ সেপ্টেম্বর ২০২৬ এর মধ্যে রেজিস্ট্রেশন করে নির্দিষ্ট এমিরেটস বা ফ্লাইদুবাই ফ্লাইট বুক করে ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে ভ্রমণ সম্পন্ন করতে হবে বলে এমিরেটসের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উভয় এয়ারলাইনের বিস্তৃত নেটওয়ার্কজুড়ে এই অফারটি প্রযোজ্য। এমিরেটসের ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি, বিজনেস ও ফার্স্ট ক্লাসের নির্ধারিত ফেয়ার ক্যাটাগরির ক্ষেত্রে দ্বিগুণ মাইল পাওয়া যাবে। অন্যদিকে, ফ্লাইদুবাইয়ের ইকোনমি ও বিজনেস ক্লাসের নির্ধারিত ফেয়ার ক্যাটাগরির ক্ষেত্রেও অনুরূপ সুবিধা পাওয়া যাবে।
এমিরেটসের ‘স্পেশাল’, ‘সেভার’, ‘ফ্লেক্স’ ও ‘ফ্লেক্স প্লাস’ ভাড়াগুলো এই অফারের আওতাভুক্ত। ফ্লাইদুবাইয়ের ক্ষেত্রে ইকোনমি ক্লাস এবং বিজনেস ক্লাসের ‘লাইট’, ‘ভ্যালু’ ও ‘ফ্লেক্স’ ভাড়া এ অফারের অন্তর্ভুক্ত।
যাত্রীরা অর্জিত এমিরেটস স্কাইওয়ার্ডস মাইল ব্যবহার করে এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের ফ্লাইট রিওয়ার্ড ও আপগ্রেডসহ বিভিন্ন ফ্লাইট এবং লাইফস্টাইল রিওয়ার্ড নিতে পারবেন।
এমিরেটস স্কাইওয়ার্ডসের সদস্য নন, এমন যাত্রীরাও অফার চলাকালে সদস্য হয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ভবিষ্যৎ রিওয়ার্ডের জন্য মাইল সংগ্রহ শুরু করতে পারবেন।
(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৬)
