ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জের বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৭:৫৪:৪৫
গোপালগঞ্জের বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের শিবগাতি স্ট্যান্ডে এলাকায় ঢাকাগামী দোলা পরিবহন ও গোপালগঞ্জ গামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বাসের অন্ততঃ ২০ যাত্রী। তাৎক্ষনিতভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আজ বুধবার দুপুরে এই সড়ক দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইন চার্জ মোঃ হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বুধবার বেলা সাড়ে বারটার দিকে ঘটনাস্থলে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি রাস্তার খাদে পড়ে যায়।এতে প্রাইভেট কারের ২ যাত্রী নিহত এবং বাসের ও প্রাইভেট কারের ২০ যাত্রী আহত হয়। আহতদেরকে কাশিয়ানী স্বাস্থ্য কেন্দ্র, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৬)