ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
২০২৬ সেপ্টেম্বর ২৩ ১৮:০২:৪০
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় বাইপাস সড়কে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর আহমেদ শুভ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। নিহত শুভ সাতক্ষীরা সদরের থানাঘাটা এলাকার মোঃ আব্দুর রশীদের ছেলে।
মৃতের স্বজনরা জানান, বুধবার সকালে সাতক্ষীরা বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত তানভীর আহমেদ শুভ থানাঘাটা ঈদগাহ মোড়ের ‘শুভ মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী ছিলেন। মাত্র ২০ বছর বয়সী এই তরুণ এলাকায় নম্র, ভদ্র ও সদালাপী হিসেবে সবার কাছে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহামুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৬)
