ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত

পঞ্চগড়ে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত 

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৮:০৩:২০
পঞ্চগড়ে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত 

আব্দুর রহিম, পঞ্চগড় : পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও জেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।জেলার পাঁচ উপজেলার ৪টি স্বাস্থ্য কমপ্লেক্স, একটি পরিবার কল্পনা, সিভিল সার্জেন অফিস এবং আধুনিক সদর হাসপাতালে মোট চিকিৎসকের অনুমোদিত পদ ২৪৬ জন, রয়েছে মাত্র ৭২ জন, পদ শুণ্য রয়েছে ১৭৪টি।

এরমধ্যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ডাক্তারের পদ ৬৩টি, রয়েছেন মাত্র ২০ জন, পদ শূণ্য ৪৩টি, আটোয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার থাকার কথা ৪০ জন, রয়েছেন ৭ জন, পদ শুণ্য ৩৩টি। বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক থাকার কথা ৪২ জন, রয়েছেন মাত্র ২২ জন, শুণ্য পদ রয়েছে ২২টি। দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের মোট পদ ৪৪টি, রয়েছেন মাত্র ৮ জন, শুণ্য পদ ৩৬টি। তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক থাকার কথা ৪০ জন, আছে মাত্র ১০জন, শুণ্য পদ ৩০টি।

পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে চিকিৎসক থাকার কথা ১৪ জন, রয়েছেন মাত্র ৬ জন, পদশুণ্য ৮টি। সিভিল সার্জন কার্যালয়ে ডাক্তার বরাদ্দ ৩ জন, রয়েছেন মাত্র ১ জন, শুণ্য পদ ২টি। চিকিৎসক সংকটে পঞ্চগড়ের চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সরেজমিন ঘুরে দেখা গেছে, হাসপাতাল করিডোরে রোগীদের লম্বা লাইন, ভীড় সমালাতে নিয়োগ করা হয়েছে আনসার সদস্য। হাসপাতালের আউটডোর প্রতিদিন চিকিৎসা সেবা দিচ্ছে ফার্মাসিস্টরা। তবে জরুরী চিকিৎসা সেবায় প্রতিদিন ১ জন করে ডাক্তার সকল রোগের চিকিৎসাসেবা দিচ্ছেন। হাসপাতালে গত ২২ সেপ্টেম্বর ভর্তি হয়েছেন, সদর উপজেলা থেকে ৩০ কিলোমিটার পুর্বের রতনীবাড়ি- সিংরোড সীমান্তবর্তী ভুজারীপাড়া গ্রামের তহিদুল ইসলাম (৬৫), তাঁর রোগ শ্বাসকষ্ট। বেড না থাকায় হাসপাতালের পুরুষ ওয়ার্ডের করিডোরে বেছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। তিনদিনের ব্যবধানে ডাক্তার ২দিন ভিজিট করেছেন। চিকিৎসা পেলেও খাবার খেতে হচ্ছে বাইরে থেকে এনে।

পুরুষ ওয়ার্ডে ভর্তি উপজেলার চাকলার নতুনহাট এলাকার হীরা মিয়া(৫০), নানাবিধ জটিল রোগের চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, চিকিৎসা ভালো পাচ্ছি, খাবারের মান খুবই খারাপ। ভর্তি রোগীদের বেশীর ভাগেরই অভিযোগ খাবার একবার দিলে দু'বারই নাই।

প্রসূতি মা মনিরা আক্তার এসেছেন চাকলার রত্নীবাড়ি থেকে, ৭ দিন হলো তাঁর নরমাল ডেলিভারি হয়েছে। তিনি বলেন, চিকিৎসা সেবা অত্যন্ত ভালো।

এ বিষয়ে সিভিল সার্জেন ডাক্তার মোঃ মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, "প্রতিনিয়ত ডাক্তার শূণ্য পদ পুরণের চাহিদা অধিদপ্তরের প্রেরণ করছি, চলতি মাসের ২ তারিখ আমি স্বশরীরে অধিদপ্তর উপস্থিত হয়ে চাহিদাপত্র জমা দিয়েছি। এছাড়া পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির মহোদয় স্বাস্থ্যসেবার উন্নয়ন ডাক্তার সমস্যার সমাধানে চেষ্টা চালাচ্ছেন, ১০০শ বেডের হাসপাতালে রোগ ভর্তি থাকছেন ৩শ থেকে সাড়ে ৩'শ। আজ ২৪ সেপ্টেম্বর অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে ৩১০শ জন। বেডে আছে ১শ জনের। বরাদ্দের চেয়ে রোগী বেশী হলে যা হবার তাই হচ্ছে।

(আরএআর/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৬)