ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কালুখালীতে ফেসবুকে স্টাটাস দেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, নারী আটক

২০২৬ সেপ্টেম্বর ২৫ ১৯:০৫:৫৪
কালুখালীতে ফেসবুকে স্টাটাস দেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, নারী আটক

একে আজাদ, রাজবাড়ী :রাজবাড়ীর কালুখালীতে একটি তুচ্ছ ঘটনাকে ও ফেসবুকে স্টাটাস দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নজরুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবারের অভিযোগ, সংঘর্ষের একপর্যায়ে নজরুল ইসলাম খানকে বেধড়ক মারধর করা হয় এবং তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে রুনা বলেন, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। পরে তারা হামলা চালিয়ে তার বাবাকে বেধড়ক মারধর করেন। মারধরের একপর্যায়ে মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই তার বাবা মারা যান। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।


কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।”

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার। ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

(একে/এএস/সেপ্টেম্বর ২৫, ২০২৬)