ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের সেই মূর্তিসহ গ্রেপ্তার ২
২০২৬ সেপ্টেম্বর ২৭ ০০:৪২:৩৪
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি :ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালী বাড়ি মন্দির থেকে চুরি হওয়া কষ্টিপাথরের কালীমূর্তিটি ফেনী সীমান্ত এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
একই সাথে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মুর্তির সাথে চুরি হওয়া স্বর্ণের গহনাগুলোও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, কালী মূর্তিটির সাথে থাকা স্বর্ণ অলংকারসহ মুর্তিটি উদ্ধারের ঘটনায় পুলিশ প্রশাসনের প্রতি তাৎক্ষণিক কৃতজ্ঞতা জানিয়েছেন মন্দির কালী বাড়ী মন্দির কমিটি।
এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামীকাল (রবিবার) সকালে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
(আরআর/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৬)
