প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মিরপুর প্রেসক্লাবে জাতীয় ইলিশ উৎসব ও আলোচনা সভা
২০২৬ সেপ্টেম্বর ২৭ ০৯:২২:৩১
মোঃ ছিদ্দিকুর রহমান :ঢাকা শহরের মিরপুর প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শনিবার বিকেল ৫টায় প্রতিবছরের মতো এবারও ইলিশ উৎসব পালন করা হয়। জাতীয় ইলিশ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, ইলিশ সাধারণ জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ইলিশ উৎসব উপলক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।
জাতীয় ইলিশ উৎসবের ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কাদের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মার্গুব মোর্শেদ সাবেক তথ্য সচিব ও সাবেক চেয়ারম্যান বিটিআরসি।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মসউদ মান্নান এনডিসি সাবেক রাষ্ট্রদুত ও চেয়ারম্যান নজরুল একাডেমি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড, হানিফ খান ডিন কুমিল্লা ইউনিভার্সিটি। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন কেএম বাবর আশরাফুল নির্বাহী সম্পাদক মানবজমিন পত্রিকা।
মাহমুদ আল ফয়সাল হেড অফ নিউজ, মাইটিভি ও ড, সাহেদ মন্তাজ উপ পরিচালক বাংলা একাডেমি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ আবু জাফর সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রবীর শিকদার বিশিষ্ট সাংবাদিক সম্পাদক ও প্রকাশক দৈনিক বাংলা ৭১ পত্রিকা।
আলোচক ছিলেন এস,এম জাকারিয়া সাধারণ সম্পাদক মিরপুর প্রেসক্লাব ও সম্পাদক দৈনিক মফঃস্বল বার্তা পত্রিকা, মীর আক্তারুজ্জামান তারেক সিনিয়র সহ সভাপতি মিরপুর প্রেসক্লাব ও সিনিয়র সম্পাদক দৈনিক মফঃস্বল বার্তা পত্রিকা, মোঃ ছিদ্দিকুর রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিরপুর প্রেসক্লাব ও ব্যবস্হাপনা সম্পাদক দৈনিক বাংলা ৭১ পত্রিকা, অমর হাওলাদার বাবুল প্রকাশক অমরপ্রকাশনী, কামাল বারি কবি ও সাহিত্যিক, মাহাবুল কবির হিরু সহ- সভাপতি মিরপুর প্রেসক্লাব প্রমুখ।
বক্তারা জাতীয় মা ইলিশ সুরক্ষা, দেশের বিভিন্ন স্হানে এ ধরনের আলোচনার মাধ্যমে সাধারণ মানুষ ও জেলেদের উৎসাহিত করা, জেলেদের অবরোধ চলাকালীন সময়ে তাদের খাদ্য, বস্ত্র সঠিক ভাবে বিতরণের তথ্য নিয়মিত করা, এ সকল বিষয় স্হানীয় নেতৃবৃন্দ সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কে সমন্নয় করে পর্যবেক্ষন করার পরামর্শ দেন।
বক্তব্যে আরও উঠে আসে অবরোধ চলাকালে নদী পাহাড়ায় প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। যাতে করে পাহারায় থাকা ব্যক্তিরা জেলেদের সাথে আঁতাত করে জাটকা নিধন না করতে পারে।
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্হানীয় নেতৃবৃন্দ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যেনো তৎপর থাকেন।
বক্তৃতার এক পর্যায়ে সাংবাদিক সুরক্ষা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা রক্ষা কারী বাহিনী সাংবাদিকদের নিরাপত্তা দেয়ার আহ্বান জানানো হয়।
(এসআর/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৬)
