ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভণ্ড

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৫:০৩:০৩
আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভণ্ড

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনী উপজেলার বাইনতলা গ্রামে শুক্রবার গভীর রাতে আকস্মিক টর্নেডোতে চারটি কাঁচা বসতঘর লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে চারটি বসতঘর, ঘরের আসবাবপত্রসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

উত্তর বাইনতলা গ্রামের দাউদ মোল্ল্যা জানান, শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে হঠাৎ প্রচন্ড বেগে বাতাস শুরু হয়। একপর্যায়ে টর্নেডোর মতো ঝড়ে তারসহ উত্তর আইয়ুব আলী মোল্যা, সাহেব আলী মোল্যা ও তার ছেলে নয়ন মোল্যার মোট চারটি কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের তান্ডবে ঘরের এসবেস্টারের ছাউনি ও বেড়া উড়ে যায়। একই সঙ্গে ঘরের বিভিন্ন অংশ ভেঙে পড়ে এবং ভেতরে থাকা আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। এতে তাদের দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আশাশুনি উপজেলা নির্বাহী শ্যামানন্দ কুন্ডু জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

(আরকে/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৬)