ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের  

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১৬:০৪:৫৩
সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের  

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা খুলনা মহাসড়কে পন্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান সবুজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে মহসড়কের পাটকেলঘাটা ওভার ব্রিজের ওপর এ মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে । নিহত যুবক জেলার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে । তিনি একমি কোম্পানির এক সেলস অফিসার হিসাবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী শাহিন বিশ্বাস ও কামরুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে মেহেদী হাসান তার কাজ শেষে কুমিরা থেকে মোটরসাইকেলযোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি পাটকেলঘাটা ওভারব্রিজের উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম জানান,ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে । তবে ঘাতক ট্রাকটি পালিয়েছে ।

(আরকে/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৬)