ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » ক্যাম্পাস » বিস্তারিত

গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৯:০৪:৫৫
গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান একাডেমিক ভবনের বিভিন্ন বিভাগের অফিস, ক্লাসরুম ও গবেষণাগার পরিদর্শন করেন।

আজ মঙ্গলবার উপাচার্য একাডেমিক ভবনের বিভিন্ন বিভাগের ক্লাসরুম ও গবেষণাগারে গিয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সময়মত উপস্থিতি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের শিক্ষা ও সেবা প্রদান এবং ক্যাম্পাসের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শন কালে উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো তার একাডেমিক ও প্রশাসনিক শৃঙ্খলা। শিক্ষার্থীরা যাতে হয়রানিমুক্তভাবে দ্রুত সেবা পায় এবং ক্লাস-পরীক্ষা নিয়মিত হয়, তা শতভাগ নিশ্চিত করতে হবে।

তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২৬)