প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
‘জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব’
২০২৬ সেপ্টেম্বর ৩০ ১৫:০৪:৫৫
স্টাফ রিপোর্টার : জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অতীতের বিভাজনের রাজনীতির দায় পর্যালোচনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ভবিষ্যৎ রূপরেখা নিয়ে এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেলের উদ্যোগে ‘রামুর আগুন: কার রাজনীতি, কার ক্ষতি; ১৪ বছরের দায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ভবিষ্যৎ’ শীর্ষক এই বিশেষ আলোচন অনুষ্ঠিত হয়।
আসিফ মাহমুদ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা হতে পারে।” সামনে দুর্গা পূজাকে কেন্দ্র করে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য সরকারকে আগাম যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এনসিপির এই নেতা বলেন, “সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলোর প্রেক্ষাপট সব সময় এক নয়। কোথাও জমি দখল, কোথাও প্রভাব-প্রতিপত্তি, আবার কোথাও গুজবকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিচার নিশ্চিত করা জরুরি।”
রামুর ঘটনার বিচার না হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “রামুর ঘটনাটা দেখেন, এত আলোচিত একটা ঘটনা, ১৪ বছর পরেও কিন্তু বিচার নিশ্চিত করা যায়নি। রাষ্ট্রের এই কালেক্টিভ ফেইলিউরের কারণে যারা এ ধরনের ঘটনা ঘটায়, তারা বারবার সাহস পায়।”
এনসিপির এই নেতা বলেন, “সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলোর প্রেক্ষাপট সব সময় এক নয়। কোথাও জমি দখল, কোথাও প্রভাব-প্রতিপত্তি, আবার কোথাও গুজবকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিচার নিশ্চিত করা জরুরি।”
জুলাই গণঅভ্যুত্থানের পর সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ভূমিকার প্রশংসা করে আসিফ মাহমুদ। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে সারাদেশে মন্দির পাহারা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় নাগরিক পার্টিও সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
আসিফ মাহমুদ বলেন, “যারা আমাদের রাষ্ট্রের শত্রু আছে, তারা সবসময় চাইবে যেন আমরা নিজেদের মধ্যে দাঙ্গা বা পরিস্থিতির অবনতি ঘটিয়ে এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণিত করতে পারি। সেখানে আমাদের রোল গুরুত্বপূর্ণ। আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে এবং আইনের শাসনের প্রতি আস্থা রাখতে হবে।”
ঢাকা শহর থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আসিফ মাহমুদ বলেন, “জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব।”
(ওএস/এএস/সেপ্টেম্বর ৩০, ২০২৬)
