প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা জারি
২০২৬ সেপ্টেম্বর ৩০ ১৭:৫২:৫৬
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক আসামি পিচ্চি রাজা গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় তাকে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সাতক্ষীরা -৩৩ বিজিবি)।
গতকাল মঙ্গলবার বিকালে এক প্রেসবিফিং এ তথ্য জানায় বিজিবি। এতে জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টা ৩৫ মিনিটে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক আসামি পিচ্চি রাজা কোনাবাড়ী, গাজীপুর এলাকা থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। পলাতক আসামি যাতে ৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকার কোনো স্থান দিয়ে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে টহল তৎপরতা জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সাতক্ষীরা- ৩৩ বিজিবির সহকারী পরিচালক মাহাতাব উদ্দীন বলেন, সাতক্ষীরা সীমান্তের বিজিবির ৫৪ কিলোমিটার দিয়ে কোন অবৈধ লোকজন সীমান্ত ক্রস করতে না পারে সেজন্য টহল জোরদার করা হয়েছে। একই সাথে শহরের শুরত্বপূর্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হচ্ছে।
প্রেসবিফিং এ উপস্থিত ছিলেন, ভোমরা বিওপি কোম্পানি কমান্ডার, মো. আফজাল হোসেন খান, মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন, আব্দুর রহিম সহ ভোমরা বিজিবি কর্মকর্তারা।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৬)
