প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের
২০২৬ সেপ্টেম্বর ৩০ ১৮:১৯:২৩
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা, ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
মামলার এজাহারে উল্লেখ্য করা হয়, গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টার দিকে আসামী বাধন মন্ডল (৩০) সহ অজ্ঞাত ১০/১২ জন দেশীয় অস্ত্রসহ বাদী সুশীল চন্দ্র ঋষির বাড়িতে ঢুকে দরজায় চর-থাপ্পর মারে। সেইসাথে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে, এসময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তারা চলে যায়। পরের দিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাদীর ব্যবহিত মোবাইল ফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে, সেইসাথে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আসামিরা দাবিকৃত চাঁদা না পেয়ে ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টায় বাদীর বাড়িতে ঢুকে টিনের বেড়া, দরজা-জানালা কুপিয়ে ভাঙচুর চালায়। বাদীর পরিবারের লোকজনের ডাক চিৎকারে আশপাশের লোকজনে গিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী সুশীল চন্দ্র ঋষির দাবী, পার্শ্ববর্তী গ্রামের ক্ষিরোদ কুমার ঋষির সাথে তার দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছে। পাংশা উপজেলার হিন্দু নেতারা সমাধান করে গেছে। তবে সে সব সময় আমার ক্ষতি করতে চায়।
তবে হামলার ঘটনার বিষয়ে তিনি বলেন, হামলাকারীরা প্রথমে বাড়িতে ঢুকেই বোম ফাটায়। এর পর টিনের বেড়া ভাঙচুর করে।আমি ভয়ে অন্য ঘরে চলে যাই। পরে তারা ঘরের ভেতর থেকে সোনাদানা ও নগদ টাকা নিয়ে যায়। এর আগেও একবার তারা রাতে এসে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে, মুঠোফোনে হুমকি দিতো।
রাজবাড়ী জেলা পুলিশ প্রেস রিলিজের মাধ্যমে জানান, এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে জেলা পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিতসহ জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে। সেই সাথে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলেও জানান হয়েছে।
(একে/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৬)
