ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কলারোয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২০২৬ অক্টোবর ০১ ১৯:১০:৩০
কলারোয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহ লাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, সিংহলাল গ্রামের মুহাম্মদ ইকবাল হোসেনের কন্যা জান্নাতুল (৩) ও ছেলে সানজাদুল (২)।

মৃতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বাড়ির উঠানে খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় দুই শিশু পানিতে পড়ে যায়। দুপুর ১২ টার দিকে তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/অক্টোবর ০১, ২০২৬)